ব্রাজিল দলে ফিরলেন কে, বাদ পড়লেন কারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর পর দলে জায়গা পেলেন থিয়াগো সিলভা। ফাইল ছবি
এক বছর পর দলে জায়গা পেলেন থিয়াগো সিলভা। ফাইল ছবি

ব্রাজিল দারুণভাবে ফিরে এসেছে কক্ষপথে। এবার এই পথ ধরে এগিয়ে যাওয়ার পালা। অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ তিতে। বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটির স্কোয়াডে জায়গা পেয়েছেন থিয়াগো সিলভা। এক বছর পর সাবেক অধিনায়ক ফিরে এলেন দলে।
পিএসজির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা সিলভার কাঁধেই ছিল ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের নেতৃত্ব। সেই বিশ্বকাপে লজ্জাজনক বিদায়ের পর ২০১৫ কোপা আমেরিকাতেও প্যারাগুয়ের কাছে হেরে শেষ আটে বাদ। এরপর তখনকার কোচ কার্লোস দুঙ্গা সিলভাকে দল থেকেই ছেঁটে ফেলেন। কিন্তু নতুন কোচ তিতে আবারও ডাক পাঠালেন এ সময়ের অন্যতম সেরা এই ডিফেন্ডারকে।
তিতে ব্রাজিলকে দারুণভাবে ফিরিয়ে এনেছেন বাছাইপর্বে। সেরা পাঁচের বাইরে থাকা ব্রাজিল টানা দুই জয়ে এখন পয়েন্ট টেবিলের দুইয়ে। শীর্ষে থাকা উরুগুয়ের সঙ্গে ব্যবধানও মাত্র এক পয়েন্টের।
আগামী ৭ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ, তিন দিন পর ব্রাজিল খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। বেশ আগেই দল ঘোষণা করে দিলেন তিতে। সূত্র: এএফপি।

গোলরক্ষক: অ্যালিসন, মুরালহা, ওয়েভারটন
ডিফেন্ডার: দানি আলভেস, মিরান্ডা, মারকুইনহস, থিয়াগো সিলভা, জিল, ফ্যাগনার, মার্সেলো, ফিলিপে লুইস
মিডফিল্ডার: কাসেমিরো, রেনাতো অগুস্তো, পাওলিনহো, অস্কার, উইলিয়ান, ফার্নানদিনহো, লুকাস লিমা, গুইলিয়ানো, ফিলিপে কুতিনহো
ফরোয়ার্ড: নেইমার, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনহো, গ্যাব্রিয়েল জেসুস