ব্রাজিলকে ফিফার অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্বেতহস্তী! ব্রাজিলের বিশ্বকাপ স্টেডিয়ামগুলো কি শ্বেতহস্তীই হয়ে গেল! বিশাল ব্যয়ে বানানো স্টেডিয়ামগুলোর বেশির ভাগই যে কোনো কাজে আসছে না এখন। অনেক স্টেডিয়াম ব্যবহার করা হচ্ছে গণবিবাহ, ধর্মীয় জমায়েত ও বাণিজ্যমেলার মতো অনুষ্ঠানের জন্য। ১২ স্টেডিয়ামের দুটি তো ছেড়ে দেওয়া হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। তবে ব্রাজিলিয়ানদের তাড়াহুড়ো না করে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে ফিফার সাধারণ সম্পাদক জেরোম ভালকে বলেছেন, স্টেডিয়ামগুলোর সুফল পেতে একটু সময় লাগবে।
পরশু ফিফা ব্রাজিলকে ১০০ মিলিয়ন বা ১০ কোটি মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণাও দিয়েছে। এই অনুদানের শতকরা ৬০ ভাগই ব্যয় করা হবে ব্রাজিলের যেসব রাজ্য বিশ্বকাপের অংশ হয়নি, সেসব রাজ্যের ফুটবল অবকাঠামো উন্নয়নে। ১৫ ভাগ ব্যয় হবে যুব ও মেয়েদের ফুটবল উন্নয়নে। রয়টার্স।