ব্রাজিলিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কি সর্বোচ্চ গোলদাতাকে পেতেও শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগকে? সর্বোচ্চ গোলদাতাদের তালিকা কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। পরশু পর্যন্ত ১০ গোল করে সবার ওপরে ছিলেন লিওনেল মেসি। ৯ গোল নিয়ে সতীর্থ নেইমার ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও আছেন দৌড়ে। ফাইনালে ২ গোল পেলে নেইমার হয়ে যাবেন চ্যাম্পিয়নস লিগের এক আসরে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে এক মৌসুমে সর্বোচ্চ ১০ গোল আছে ব্রাজিলিয়ানদের। ১৯৯৯-২০০০ মৌসুমে পোর্তোর মারিও জার্দেল ও বার্সেলোনার রিভালদো এবং ২০০৬-০৭ মৌসুমে এসি মিলানের কাকা করেছিলেন ১০ গোল। নেইমারের সমান ৯ গোল করেছেন শুধু শাখতারের লুইজ আদ্রিয়ানো, এই মৌসুমেই।