ব্রাজিলিয়ানদের চীনে পাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের ক্লাব গুয়াংজু কি তাহলে ব্রাজিলিয়ানদের মেলাই বসাচ্ছে? টটেনহাম থেকে পাউলিনহোকে নিয়ে এসেছে এরই মধ্যে। এখন শোনা যাচ্ছে, রবিনহোর ঠিকানাও হতে পারে চীনা ক্লাবটি। রবিনহোর বর্তমান ক্লাব ক্রুজেইরো স্বীকার করেছে, তারা গুয়াংজুর কাছ থেকে একটা প্রস্তাব পেয়েছে। তবে ইংলিশ ক্লাব থেকে পাউলিনহোকে আনতে কিন্তু ১ কোটি ৪০ লাখ ইউরো খরচ করেছে গুয়াংজুকে। দুই পক্ষের মধ্যে চুক্তিটা হয়েছে চার বছরের জন্য। রবিনহোর জন্য অঙ্কটা কত, সেটা জানা যায়নি। তবে হঠাৎ করে গুয়াংজুর এই ব্রাজিল-প্রীতির কারণটা মোটামুটি অনুমেয়। বিশ্বকাপ ব্যর্থতার পর ছাঁটাই হওয়া ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারিই এখন ক্লাবটির কোচ। চীন এখন আন্তর্জাতিক ফুটবলারদের আগ্রহের কেন্দ্রে এসে গেছে। কদিন আগে ইংলিশ লিগে খেলা ডেম্বা বা যোগ দিয়েছেন সাংহাই শেনহুয়া ক্লাবে। এএফপি, আইএএনএস।