ব্রাজিলে দলে নেই অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পর কার্লোস দুঙ্গার প্রথম বড় পরীক্ষা কোপা আমেরিকা। ব্রাজিল কোচ কাল ঘোষণা করলেন ২৩ জনের দল। তাতে বড় চমক চেলসি মিডফিল্ডার অস্কারের জায়গা না পাওয়া। কয়েক দিন আগে অনুশীলনে চোট পেয়েছেন অস্কার। কারণ হিসেবে সেটিকেই দেখালেন দুঙ্গা, ‘ওর সেরে উঠতে সময় লাগবে। আমার মনে হয় বিশ্বকাপ বাছাইয়ের জন্যই ও তৈরি হয়ে আসুক। ওই বাছাই তো কোপার পরই হবে।’ এএফপি।
২৩ জনের দল
গোলরক্ষক: জেফারসন, ডিয়েগো আলভেস, মার্সেলো গ্রোহে।
ডিফেন্ডার: ডেভিড লুইজ, মারকিনিয়স, থিয়াগো সিলভা, মিরান্ডা, দানিলো, ফাবিনহো, মার্সেলো, ফেলিপে লুইস।
মিডফিল্ডার: লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, এলিয়াস, কাসেমিরো, এভারটন রিবেইরো, ডগলাস কস্টা, উইলিয়ান, কুতিনহো।
ফরোয়ার্ড: নেইমার, ডিয়েগো টারডেই, রবিনহো, রবার্তো ফিরমিনো।