ব্রাজিলে ফিরলেন কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত অক্টোবরের পর থেকে জাতীয় দলে আর ডাক পাননি। কাকার ব্রাজিল ক্যারিয়ার শেষ হয়ে গেছে—অনেকেই এমন অনুমান করে নিয়েছিলেন। কাল তাই দুঙ্গার ঘোষণাটা চমক হয়েই এল। কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলে আবারও ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী কাকা। ডাক পেয়েছেন জেনিত সেন্ট পিটার্সবার্গের ফরোয়ার্ড হাল্ক ও পিএসজি উইঙ্গার লুকাস মৌরাও। কোস্টারিকার সঙ্গে ব্রাজিলের ম্যাচটা সামনের ৫ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তার চার দিন পর। বাদ পড়েছেন লিভারপুলের ফিলিপে কুতিনহো। গোলডটকম।