ব্রাজিলের জয়ের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোরতেজেলায় ব্রাজিল-ভেনেজুয়েলার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।
ফোরতেজেলায় ব্রাজিল-ভেনেজুয়েলার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

চিলির বিপক্ষে হারের পর বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম জয়টি পাওয়ার জন্য মরিয়াই ছিলেন ব্রাজিল কোচ দুঙ্গা। দলের খেলোয়াড়েরা দুঙ্গার এই মরিয়াভাবকে সম্মান জানিয়েছেন দারুণভাবেই। ভেনেজুয়েলার বিপক্ষে ভালো খেলেই ব্রাজিল তুলে নিয়েছে ৩-১ গোলের পরিষ্কার ব্যবধানে জয়।

উইলিয়ানের গোল উদ্‌যাপন। ছবি: রয়টার্স।
উইলিয়ানের গোল উদ্‌যাপন। ছবি: রয়টার্স।

ম্যাচের ৪০ সেকেন্ডের মধ্যেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন চেলসি ফুটবলার উইলিয়ান। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম গোল উদ্‌যাপনের রেশ কাটতে না কাটতেই ওই উইলিয়ানই আরও এগিয়ে দেন দলকে। দুই গোলে পিছিয়ে থাকা ভেনেজুয়েলা অবশ্য ৬৪ মিনিটে একটি গোল পরিশোধ করেছিল (ক্রিস্টিয়ান সানতোস), কিন্তু রিকার্ডো অলিভিয়েরার ৭৪ মিনিটের গোল ব্রাজিলকে এনে দেয় মোটামুটি স্বস্তির এক জয়।

ব্রাজিলের তৃতীয় গোল। গোলদাতা রিকার্ডো অলিভিয়েরা। ছবি: রয়টার্স।
ব্রাজিলের তৃতীয় গোল। গোলদাতা রিকার্ডো অলিভিয়েরা। ছবি: রয়টার্স।

আগামী মাসে বুয়েনেস এইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের আগে আজকের এই জয় ব্রাজিলকে আত্মবিশ্বাসী করবে, সন্দেহ নেই। নিষেধাজ্ঞার কারণে নেইমার খেলতে পারেননি ভেনেজুয়েলার বিপক্ষে।

আজ ব্রাজিলের জার্সি গায়ে নেমেছিলেন কাকা। ছবি: রয়টার্স।
আজ ব্রাজিলের জার্সি গায়ে নেমেছিলেন কাকা। ছবি: রয়টার্স।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে চিলির বিপক্ষেও ছিলেন না নেইমার। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়টির অনুপস্থিতি দলকে ভোগালেও ভেনেজুয়েলার বিপক্ষে দলের অন্যান্যরা তাঁর অভাব পুষিয়ে দিতে ছিলেন সচেষ্ট। আর্জেন্টিনার বিপক্ষে পরের ম্যাচেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন হালের এই সেনসেশন। সূত্র: রয়টার্স।