ব্রাজিলের বিপক্ষে দল দিলো আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে থাকছেন মেসি। ফাইল ছবি
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে থাকছেন মেসি। ফাইল ছবি

এ মাসের ১১ তারিখে বেইজিংয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর তিন দিন পর জেরার্ডো মার্টিনোর দল খেলবে হংকংয়ের বিপক্ষে। গেল সপ্তাহে দুটি প্রীতি ম্যাচের জন্য ১৯ জনের নাম ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ। মঙ্গলবার ২৩ জনের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করলেন মার্টিনো। এবারও উপেক্ষিতই রয়েছেন কার্লোস তেভেজ।

গতকাল ঘোষিত স্কোয়াডে নতুন করে যোগ হয়েছেন চারজন—লানুস গোলরক্ষক অগাস্তিন মার্চেজিন, ভ্যালেন্সিয়া ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি, বোকা জুনিয়র্স মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো ও রিভার প্লেট ডিফেন্ডার লিওনেল ভানগিয়োনি। চোটের কারণে নেই বিশ্বকাপ ফাইনাল খেলা এজেকিয়েল লাভেজ্জি ও এজেকিয়েল গারাই। সূত্র: রয়টার্স


আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: রোমেরো (সাম্পদোরিয়া), গুসমান (তাইগ্রেস), অগাস্তিন (লানুস)

ডিফেন্ডার:
ডেমিচেলিস (ম্যানচেস্টার সিটি), ফার্নান্দেজ (সোয়ানসি সিটি), মুসাচ্চিও (ভিলারিয়াল), রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), ভেরগিনি (সান্ডারল্যান্ড), জাবালেতা (ম্যানচেস্টার সিটি), ওতামেন্দি (ভ্যালেন্সিয়া), ভানগিয়োনি (রিভার প্লেট)

মিডফিল্ডার:
মাচেরানো (বার্সেলোনা), ডি মারিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), বিগলিয়া (লাৎসিও), গাইতান (বেনফিকা), লামেলা (টটেনহ্যাম), পাস্তোরে (পিএসজি), পেরেইরা (জুভেন্টাস), পেরেজ (বেনফিকা), গ্যাগো (বোকা জুনিয়র্স)

ফরোয়ার্ড:
মেসি (বার্সেলোনা), আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), হিগুয়েইন (নাপোলি)।