ব্রাজিল-সার্বিয়া ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দের আগেই কি ‘হেক্সা’র দেখা পেয়ে যাবে ব্রাজিলের যুবারা? কাল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে সেনেগালকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শনিবার অকল্যান্ডের ফাইনালে সার্বিয়াকে হারালেই ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। কালই দ্বিতীয় সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে মালিকে ২-১ গোলে হারিয়েছে সার্বিয়া। এএফপি।