ব্রাদার্সের ফুটবলার এক বছর নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য শেষ হওয়া ফেডারেশন কাপের দুটি কোয়ার্টার ফাইনালে লাঞ্ছনার শিকার হয়েছেন রেফারি। আবাহনীর কাছে হেরে ব্রাদার্স ও শেখ রাসেলের কাছে হেরে রহমতগঞ্জের কর্মকর্তা ও বয়রা বঙ্গবন্ধু স্টেডিয়ামে রেফারির গায়ে হাত তোলেন। কাল বাফুফের শৃঙ্খলা কমিটি ওই দুটি ঘটনার জন্য শাস্তি দিয়েছে অভিযুক্ত ব্যক্তিদের।
সবচেয়ে বড় শাস্তিটা পেয়েছেন ব্রাদার্স ডিফেন্ডার কৃঞ্চপদ—এক বছর নিষিদ্ধ ও এক লাখ টাকা জরিমানা। এক মাসের মধ্যে তাঁকে ওই টাকা দিতে হবে, না হলে ক্লাব দিতে বাধ্য হবে। ব্রাদার্সের বয় রাজু নিষিদ্ধ দুই বছর। সে তুলনায় ব্রাদার্সের সহকারী ম্যানেজার হাশেম মোল্লাকে ছাড় দেওয়া হয়েছে অনেকটা, ২০ হাজার টাকা জরিমানাসহ তিন ম্যাচ নিষিদ্ধ তিনি। রহমতগঞ্জ কোচ কামাল বাবুর জরিমানা ২০ হাজার টাকা, সতর্কও করা হয়েছে তাঁকে। তবে এই শান্তির বিরুদ্ধে আপিল করা যাবে।