ব্রায়ান্ট-ভক্ত মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজন দুই ভুবনের বাসিন্দা। একজন ফুটবলের, আরেকজন বাস্কেটবলের। লিওনেল মেসি ও কোবি ব্রায়ান্ট আগেই দুজন দুজনের নাম শুনেছেন, তবে পরস্পরকে জানাশোনা টার্কিশ এয়ারলাইনসের এক বিজ্ঞাপনী শ্যুটিংয়ে। ২০১৩ সালের ওই বিজ্ঞাপনটি ইউটিউবে দারুণ সাড়া ফেলেছিল, পরে ইউটিউব কর্তৃপক্ষ সেটিকে দশকের সেরা বিজ্ঞাপন হিসেবেও ঘোষণা করে। ওই বিজ্ঞাপন করতে গিয়ে বাস্কেটবল কিংবদন্তির ভক্ত বনে যান আর্জেন্টিনার ফুটবল-জাদুকর। পাঁচটি এনবিএ শিরোপা এবং দুবার অলিম্পিক সোনাজয়ী ব্রায়ান্ট গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন, চলতি মৌসুমে খেলেই শেষ টানবেন ক্যারিয়ারের। এই ঘোষণা ছুঁয়ে গেছে মেসিকে, ‘কোনো ক্রীড়াবিদের অবসরে যাওয়ার ঘোষণা শোনাটা সব সময়ই দুঃখের। তবে মহান এক খেলোয়াড় হিসেবে কোবি ব্রায়ান্ট সব সময় অমর হয়ে থাকবেন।’ ব্রায়ান্টের কারণেই ফুটবলের মেসি এখন বাস্কেটবলেরও ভক্ত, ‘তাঁর কারণেই বাস্কেটবলে আগ্রহী হয়ে উঠেছি আমি।’ এএফপি।