ব্লাইন্ড ইউনাইটেডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ফন পার্সির অবিশ্বাস্য সেই ডাইভিং হেডের কথা নিশ্চয়ই মনে আছে। ডাচ স্ট্রাইকারকে দুর্দান্ত ওই ক্রসটা দিয়েছিলেন সতীর্থ ডিফেন্ডার ডেলি ব্লাইন্ড। বিশ্বকাপে ডিফেন্ডারের মধ্যে সবচেয়ে বেশি গোল (৩) বানিয়ে দিয়েছিলেন ব্লাইন্ডই। এবার বিশ্বকাপের গুরু লুই ফন গালের সঙ্গে পুনর্মিলনী হচ্ছে তাঁর। ডাচ ক্লাব আয়াক্স থেকে ২৪ বছর বয়সী ডিফেন্ডারকে নিয়ে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাল ইউনাইটেড নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়ে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের অনুমান ব্লাইন্ডের জন্য এক কোটি ৭০ লাখ ইউরো খরচ করবে ইউনাইটেড। মূলত লেফটব্যাক, তবে সেন্টার ব্যাক বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন ব্লাইন্ড। গোলডটকম।