ব্ল্যাটার প্রার্থী হচ্ছেন না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার আসলে কী চাইছেন কে জানে! পরশু হঠাৎ করে বলে বসলেন, তিনি পদত্যাগের কোনো ঘোষণা দেননি। কাল আবার সুইজারল্যান্ডের স্থানীয় পত্রিকা ওয়ালিসার বটকে দেওয়া একটা সাক্ষাৎকারে দাবি করলেন, সামনের বিশেষ কংগ্রেস হওয়ার পরেই চলে যাবেন। ফিফা সভাপতির দাবি, আপসের জন্যই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
ব্ল্যাটারের কথা, নিজেকে তোপ থেকে বাঁচাতেই ওই সময় পদ ছেড়ে দেওয়ার কথা বলতে বাধ্য হয়েছেন, ‘ফিফা ও আমার কর্মীদের ওপর থেকে চাপ সরিয়ে নেওয়ার ওটাই ছিল একমাত্র উপায়। পৃষ্ঠপোষকদের ওপর থেকেও। আমি সমালোচনার লক্ষ্যবস্তু হয়ে থাকতে চাইনি।’ তবে বিশেষ নির্বাচনে আবার প্রার্থী হওয়ার গুজবটা উড়িয়ে দিলেন, ‘আমি কোনো প্রার্থী নই, শুধু একজন নির্বাচিত সভাপতি। আমি ফিফাকে যোগ্য হাতে তুলে দিতে চাই।’ এএফপি, গার্ডিয়ান।