ব্ল্যাটার-প্লাতিনির শুনানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনই দুর্নীতির দায়ে অভিযুক্ত। দুজনই ৯০ দিনের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। অভিযোগ মাথায় নিয়ে এবার ফিফার নৈতিকতা কমিটির শুনানির মুখোমুখি হতে যাচ্ছেন সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনি। সবকিছু ঠিক থাকলে দুই সপ্তাহের মধ্যে ভিন্ন ভিন্ন সময়ে হবে সাবেক ফিফা ও উয়েফা প্রধানের শুনানি। ব্ল্যাটার-প্লাতিনির মামলার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি গত শুক্রবার আন্তর্জাতিক এক সংবাদ সংস্থাকে শুনানির দিনক্ষণ জানিয়ে দিয়েছেন—১৬-১৮ ডিসেম্বর। রায় আসবে শুনানির কয়েক দিনের মধ্যে। ফক্স স্পোর্টস।