ব্ল্যাটারকে চ্যালেঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বছরের মে মাসেই ফিফার নির্বাচন। সভাপতি পদে একজন প্রতিদ্বন্দ্বী পেয়ে গেছেন সেপ ব্ল্যাটার। ফিফার সহসভাপতি ও জর্ডানের রাজপুত্র প্রিন্স আলি বিন আল হুসেইন কাল সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন। ফিফা থেকে দুর্নীতি দূর করাটাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী আল হুসেইন, ‘শিরোনামগুলো হওয়া উচিত ফুটবল নিয়ে, ফিফা নিয়ে নয়।’ কাতার বিশ্বকাপ নিয়ে দুর্নীতির অভিযোগে বছর খানেক ধরেই প্রচণ্ড সমালোচনার মুখে আছেন ব্ল্যাটার। এএফপি।