ব্ল্যাটারকে হুমকি দিয়েছিলেন প্লাতিনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, মনে হয়েছিল এই ঘোষণায় ফিফা-নাটকের অবসান টানলেন সেপ ব্ল্যাটার। তবে লোকটি সেপ ব্ল্যাটার বলেই সম্ভবত বিতর্ক উবে যাচ্ছে না। সামনে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মিশেল প্লাতিনির দিকে বড় একটা তোপই দেগেছেন ফিফা সভাপতি। ব্ল্যাটারের অভিযোগ, জেলে নেওয়ার ভয় দেখিয়ে তাঁকে গত মের নির্বাচনে সরে দাঁড়াতে বলেছিলেন বর্তমান উয়েফা সভাপতি।
ঘটনাটি জুরিখে ফিফার ৬৫তম সম্মেলনের। নির্বাচনের আগে এক মধ্যাহ্নভোজে ফিফাপ্রধানের বড় ভাই পিটার ব্ল্যাটারের সঙ্গে এক টেবিলে বসেছিলেন প্লাতিনি। ব্ল্যাটারের দাবি, সেখানেই পিটারের কাছে এই হুমকি দেন বর্তমান উয়েফা সভাপতি। ‘সেপকে বলো নির্বাচন থেকে সরে দাঁড়াতে, নয়তো সে জেলে যাবে’-প্লাতিনির হুমকির বিষয়ে ডাচ পত্রিকা ডি ভল্কসক্রান্ত ব্ল্যাটারকে উদ্ধৃত করেছে এভাবে।
তবে প্লাতিনি এখনো এ ব্যাপারে কিছু না জানালেও তাঁর ঘনিষ্ঠজনেরা ব্ল্যাটারের দাবিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। এএফপি।