ব্ল্যাটারের অন্য কেলেঙ্কারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার, হোপ সলো
সেপ ব্ল্যাটার, হোপ সলো

টাকা খেয়েছেন, টাকা মেরেছেন। ফিফার সর্বোচ্চ পদে থেকে দুর্নীতি করে, দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কলঙ্কিত করেছেন বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাকে। সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে এমন কত অভিযোগ! এবার তাঁর বিরুদ্ধে নতুন এক অভিযোগ আনলেন যুক্তরাষ্ট্র নারী ফুটবল দলের তারকা হোপ সলো। ব্ল্যাটার যৌন হয়রানি করেছিলেন তাঁকে! ঘটনাটা ঘটেছিল ২০১৩ সালের ফিফা ব্যালন ডি’অর পুরস্কার প্রদান বিতরণী অনুষ্ঠানে। পর্তুগিজ পত্রিকা এক্সপ্রেসোকে হোপ রাখঢাক না করেই বললেন, ‘কয়েক বছর আগে ব্যালন ডি’অর পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চে ওঠার আগে সেপ ব্ল্যাটার আমার নিতম্ব খামচে ধরেছিলেন।’ এমন বিস্ফোরক অভিযোগ এত দিন পর কেন? তাঁর মতো ‘সাহসী’ হয়ে অন্য ভুক্তভোগীরাও মুখ খুলবে—এই আশাতেই ঘটনাটিকে সামনে নিয়ে এসেছেন সলো, ‘ক্যারিয়ারজুড়েই এসব ঘটনা দেখে আসছি। আমি চাই নিজেদের অভিজ্ঞতার কথা অন্য অ্যাথলেটরাও মুখ ফুটে বলুক।’ ব্ল্যাটারের এক মুখপাত্র অবশ্য সলোর অভিযোগকে ‘অবাস্তব’ ও ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। এএফপি।