ব্ল্যাটারের আরেক প্রতিদ্বন্দ্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দয়া করে আবার নির্বাচনে দাঁড়াবেন না’, গত জুনে ব্রাজিলে ফিফা কংগ্রেসে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে অনুরোধ করেছিলেন মাইকেল ফন প্রাগ। ব্ল্যাটার ডাচ ফুটবল প্রধানের অনুরোধ রাখেননি, ঘোষণা দিয়েছেন আগামী ২৯ মের নির্বাচনে দাঁড়ানোর। বসে নেই ফন প্রাগও, পরশু ঘোষণা দিলেন ফিফা সভাপতি নির্বাচনে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী হওয়ার। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্কের ঘেরাটোপে বন্দী ফিফার সুনাম পুনরুদ্ধারকেই লক্ষ্য করেছেন ফন প্রাগ, ‘আমি ফিফাকে নিয়ে খুব উদ্বিগ্ন,সবাই সেটা জানেও। এখন সময় সংস্থাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার, ফুটবলে মনোযোগ দেওয়ার।’
এর আগে ব্ল্যাটারের বিপক্ষে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ফিফার সাবেক নির্বাহী জেরোম শ্যাম্পেন, সাবেক ফরাসি ফুটবলার ডেভিড জিনোলা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের সহসভাপতি জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন।
এদিকে কাল কাউন্সিল অব ইউরোপ ২০২২ বিশ্বকাপ নিয়ে নতুন করে ভোট নেওয়ার দাবি জানিয়েছে। এএফপি।