ব্ল্যাটারের তিন প্রতিদ্বন্দ্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত তিনজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হচ্ছে সেপ ব্ল্যাটারকে। এশিয়ান ফুটবল ফেডারেশনের সহসভাপতি জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইন নিশ্চিত করেছিলেন আগেই। কয়েক দিন আগে ফিফা সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল কিংবদন্তি লুইস ফিগো ও ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান মাইকেল ফন প্রাগও। সাবেক ফ্রেঞ্চ ফুটবলার ডেভিড জিনোলা ও ফিফার সাবেক নির্বাহী জেরোম শ্যাম্পানও নির্বাচনে প্রার্থিতা পেশ করেছিলেন, কিন্তু প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় আবেদন খারিজ হয়ে যায় তাঁদের। ব্ল্যাটারকে কেউ সরাতে পারেন কি না সেটা জানা যাবে ২৯ মের নির্বাচনে। এএফপি।