ব্ল্যাটারের নতুন বিপদ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির দায়ে ছয় বছরের নিষেধাজ্ঞা মাথায় নিয়ে ঘুরছেন। এরই মধ্যে নতুন করে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে। ফিফার নৈতিকতা কমিটি গতকাল জানিয়েছে, ব্ল্যাটার ও তাঁর প্রধান দুই ‘সেনাপতি’ জেরোম ভালকে ও মার্কাস ক্যাটনারের বিরুদ্ধে অবৈধ বোনাস হিসেবে ৮০ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার একটি অভিযোগ তাঁরা তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন তুলে দেওয়া হবে সুইজারল্যান্ডের পুলিশের হাতে।

ফিফা অবশ্য গত জুনেই দাবি করেছিল, ২০১১-১৫ সালের মধ্যে এই তিনজন মিলে তাঁদের বেতনের বাইরেও মিলিতভাবে এত বড় অঙ্কের বোনাস নিয়ে নিজেদের পকেট ভারী করেছেন। এর আগে সাবেক উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির সঙ্গে ২ মিলিয়ন ডলারের অবৈধ লেনদেনের কারণে ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্ল্যাটার। এএফপি।