ব্ল্যাটারের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় নিশ্চিত ব্যাপারটাকে এবার পুরোপুরি নিশ্চিত করলেন সেপ ব্ল্যাটার। ফিফা সভাপতি কাল ঘোষণা দিয়েছেন, পঞ্চম মেয়াদে সভাপতি পদে নির্বাচন করবেন তিনি। ম্যানচেস্টারে সকারেক্স গ্লোবাল কনভেনশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্ল্যাটার দিয়েছেন এই ঘোষণা। ১৯৯৮ সালে প্রথম ফিফার সভাপতি হন ব্ল্যাটার। ২০১১ সালে চতুর্থ মেয়াদে সভাপতি হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন আর নির্বাচন করবেন না। কিন্তু ৭৮ বছর বয়সী পরে মত বদলে জানিয়ে দেন, আরেক মেয়াদে নির্বাচন করবেন। এই নির্বাচন আগামী মে মাসে, আর তাঁর পুনর্নির্বাচিত হওয়াটাও যেন সময়ের ব্যাপার। উয়েফা-প্রধান মিশেল প্লাতিনি নির্বাচন করছেন না বলেই ব্ল্যাটারের রাস্তাটা মসৃণ হয়ে গেছে। এএফপি।