ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী এখন একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতে প্রতিদ্বন্দ্বী ছিলেন ছয়জন। সেখান থেকে কমে সংখ্যাটা এখন দাঁড়িয়েছে দুইয়ে। ফিফা সভাপতি নির্বাচনের প্রার্থী থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন লুইস ফিগো ও মাইকেল ফন প্রাগ। ডাচ ফুটবল ফেডারেশনের প্রধান ফন প্রাগ নিজের প্রার্থিতা প্রত্যাহার করে কালই ঘোষণা দিয়েছেন, জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইনকে সমর্থন দেবেন। পরে ফিগোও নিজের ফেসবুক পেজে জানিয়েছেন সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা। শেষ পর্যন্ত ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী শুধু আলী বিন হুসেনই। কার ভাগ্যে শিকে ছিঁড়বে, সেটি জানা যাবে ২৯ মে। এর আগে সাবেক ফিফা মহাসচিব জেরোম শ্যাম্পেন ও সাবেক ফরাসি ফুটবলার ডেভিড জিনোলা নির্বাচন থেকে সরে দাঁড়ান। বিবিসি।