ব্ল্যাটারের বাজি প্লাতিনিই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফার নৈতিকতা কমিটি সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনির আপিল খারিজ করে দিয়েছে। অর্থাৎ ৯০ দিন শেষ না হলে তাঁদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠছে না। এতে ব্ল্যাটারের হয়তো তেমন ক্ষতি বৃদ্ধি হবে না। ক্ষতিটা হবে প্লাতিনির। ইতিহাসেরই অন্যতম সেরা এই ফুটবলারের ফিফার সভাপতি পদে প্রার্থিতা এতে বড় একটা ধাক্কাই খেয়েছে। যদিও অনেকেই বলছেন প্লাতিনির সম্ভাবনাই প্রায় শেষ হয়ে গেছে। এএফপি।
তবে ফিফা থেকে সাময়িক বহিষ্কৃত সভাপতি ব্ল্যটার এরপরও প্লাতিনির সম্ভাবনা দেখছেন। সুইস টিভি আরটিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্লাতিনিকে ‘সৎ লোক’ দাবি করে ব্ল্যাটার বলেছেন, ‘যদি তিনি (প্লাতিনি) ফিরে আসেন, তিনি নির্বাচিত হবেন। আর যদি তিনি ফেরেন, আমিও ফিরব।’
প্লাতিনি তাঁর উত্তরসূরি হলে ফিফায় পাঁচ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করা ব্ল্যাটার হয়তো কোনোভাবে ফিরবেন ফিফায়। তবে কদিন আগেই তিনি নাকি না-ফেরার দেশে চলে যেতে বসেছিলেন। টিভি সাক্ষাৎকারে বলেছেন ফিফায় দুর্নীতি নিয়ে সম্প্রতি যা হলো, তাতে তাঁর ওপর চাপ পড়েছিল অত্যধিক। এ কারণে তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল এবং তাঁর নাকি মনে হয়েছিল, তিনি জীবন ও মৃত্যুর মাঝামাঝি আছেন!