বড় জয়ের পথে বাংলাদেশের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের বিপক্ষে বড় জয়ই দেখছে বাংলাদেশ। ছবি: এএফপি।
নেপালের বিপক্ষে বড় জয়ই দেখছে বাংলাদেশ। ছবি: এএফপি।

নেপালের বিপক্ষে আজ ড্র করলেই সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের মেয়েদের। কিন্তু তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে প্রথমার্ধেই ৫-০–তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে মার্জিয়া ও আনুচিং দুটি করে গোল করেছে। একটি গোল সাজেদার। এর আগে গত ২৬ এপ্রিল বাংলাদেশ শক্তিশালী ভারতকে ৩-১ গোলে এগিয়ে সেমিফাইনালে ওঠার পথে অনেকখানি এগিয়ে ছিল। কাল নেপাল গ্রুপের অন্য ম্যাচে ভারতের কাছে হেরেছিল ৯-০ গোলে। এই নেপালকেই গত ডিসেম্বরে হারিয়ে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ৩০ এপ্রিল হবে সেমিফাইনাল।