বড় হলো ফিফা পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার সদস্যপদ পেয়েছে জিব্রাল্টার ও কসোভো। এ দুটি নতুন দেশকে নিয়ে এখন ফিফার সদস্যসংখ্যা হলো ২১১। মেক্সিকোতে গত শুক্রবার শেষ হওয়া ফিফা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ভোটে এ দুটি দেশকে ফিফার সদস্য হিসেবে গ্রহণ করা হয়। এর ফলে এ দুটি দেশ এখন ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে পারবে।
জিব্রাল্টার ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) অবশ্য ফিফার সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল সেই ২০১৪ সালে। তখন তাদের আবেদন বাতিল করে দেয় ফিফা। পরে এ নিয়ে আন্তর্জাতিক আদালতে যায় জিএফএ। আন্তর্জাতিক ক্রীড়া আদালত জিএফএর পক্ষে রায় দেন। মেক্সিকোতে হওয়া কংগ্রেসে ১৭২-১২ ভোটে জিতে ফিফার সদস্যপদ পায় জিব্রাল্টার। ফিফার ২১১তম সদস্য হিসেবে গ্রহণ করা হয় তাদের। এর একটু আগেই ১৪১-২৩ ভোটে জিতে ফিফার ২১০তম সদস্য হয় কসোভো। এএফপি।