বড় হারে শুরু শেখ জামালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি কাপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে কাল সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে দাঁড়াতেই পারেনি শেখ জামাল ধানমন্ডি। সিঙ্গাপুরের লিগ রানার্সআপ টেম্পাইনস রোভার্সের সামনে ৪-০ গোলে উড়ে গেছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা। বড় হার দিয়েই শেখ জামালে অভিষেক হলো কোচ শফিকুল ইসলাম মানিকের।
ম্যাচের দ্বিতীয় মিনিটে বিলি মেহমেদের গোলে ১-০। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করলেন হাফিজ বিন আবু সুজাদ। ৫২ মিনিটে আফিক বিন ইউনুসের গোলে ৩-০। ৫৪ মিনিটে তপু বর্মণের আত্মঘাতী গোলে ৪-০। টুর্নামেন্টে শেখ জামালের পরের ম্যাচ ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লের সঙ্গে ৮ মার্চ বঙ্গবন্ধু স্টেডিয়ামে।