বয়স কম...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের ক্লাবগুলোর কাছে চীনের ফুটবল যেন ‘ভাইরাসের’ মতো হয়ে উঠেছে। অস্কার-হাল্কদের মতো বয়সে তরুণ তারকা ফুটবলারদের নিয়ে যাচ্ছে মাথা ঘুরিয়ে দেওয়া অঙ্কের বেতন দিয়ে! এখন দেখা যাচ্ছে, বিখ্যাত কোচদের ওপরও শ্যেনদৃষ্টি। এই যেমন হোসে মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেডে ধীরে ধীরে গুছিয়ে উঠছেন পর্তুগিজ কোচ। রেড ডেভিলদের সঙ্গে নতুন আরেকটি চুক্তির কথাও শোনা যাচ্ছে। এর মধ্যেই এল তাঁকে নিয়ে চীনা আগ্রহের গুঞ্জন। তবে মরিনহো এসব পাত্তাই দিচ্ছেন না। সোজা বলে দিয়েছেন, এখনো চীনে যাওয়ার বয়স তাঁর হয়নি, ‘এখনো আমার বয়স অনেক কম, মাত্র ৫৩। চীনের মতো জায়গায় যাওয়ার আগে আরও কয়েক বছরের ফুটবল এখনো বাকি। জেতার জন্য সবচেয়ে কঠিন জায়গায় থাকতে চাই, তাই আমি ঠিক জায়গাতেই আছি।’ রয়টার্স।