বয়স তাঁর কুড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাহ্, ও পারবে না। বয়স দেখেছ!’—মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর ইব্রাহিমোভিচকে নিয়ে অনেকেই এই বলে নাক সিঁটকোতেন। যুক্তিও ছিল, ৩৫ বছরের ‘বুড়ো’র পক্ষে প্রিমিয়ার লিগের গতির সঙ্গে তাল মেলানো চাট্টিখানি কথা তো নয়! কিন্তু ইব্রা তো ‘সুপারম্যান’, তাঁর পক্ষে অসম্ভব কিছু আছে? এই যে মৌসুমে ১৭টি ম্যাচ খেলেছে ইউনাইটেড, তাতে ‘আউটফিল্ড’ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশিবার ম্যাচের শুরু থেকে খেলেছেন ইব্রা। গোলও করেছেন, পরশুও তাঁর জোড়া গোলেই ওয়েস্টব্রমকে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। তা এই বয়সে, এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে, এমন দুর্দান্ত খেলে যাওয়ার রহস্য কী? ওই যে, বয়স! শরীর যা-ই বলুক, নিজের কাছে ইব্রা চিরতরুণ, ‘আমার কাছে নিজেকে এখনো ২০ বছরের তরুণই মনে হচ্ছে!’ ইএসপিএন।