বয়োজ্যেষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স পেরিয়েছে সাঁইত্রিশ। এরপরও গোলবারের নিচে চির সবুজ জিয়ানলুইজি বুফন। পরশু বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার দিন জুভেন্টাস গোলরক্ষকের বয়স ছিল ৩৭ বছর ১২৯ দিন। ইতালির বিশ্বকাপজয়ী গোলরক্ষক অবশ্য সবচেয়ে বেশি বয়সে চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপের ফাইনাল খেলা ফুটবলারদের তালিকার ৭ নম্বরে আছেন। সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলেছেন জুভেন্টাসেরই সাবেক গোলরক্ষক দিনো জফ (৪১ বছর ৮৬ দিন)। ১৯৮৩ সালের ওই ফাইনালে জার্মানির হামবুর্গের কাছে ১-০ গোলে হেরেছিল জুভেন্টাস। ৪০ বছর ২১১ দিন বয়সে ২০১১ সালের ফাইনাল খেলে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ গোলরক্ষক এডউইন ফন ডার সার। তিনে এসি মিলানের পাওলো মালদিনি (৩৮ বছর ৩৩১ দিন)। সবচেয়ে বেশি বয়সী চ্যাম্পিয়নও তিনি। ২০০৭ সালে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালদিনির দল।