ভক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুড়মুড় করে মাঠে ঢুকতে যাচ্ছিলেন ডরোথি অ্যাডামস। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান মেঝেতে। উঠে দাঁড়ানোর পরই ডান কবজির চোটের তীব্রতাটা বুঝতে পারলেন। হয়তো হাড়টাড়ই ভেঙে গিয়ে থাকবে! কিন্তু সেদিকে খেয়াল করার সময় নেই। প্রিয় দলের খেলা গড়িয়ে যাচ্ছে, মাঠে তো ঢুকতে হবে! হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে ঢুকে পড়লেন মাঠে। ভাগ্য ভালো, ওয়েস্ট ব্রমকে হারিয়ে ডরোথির ব্যথা অনেকটাই ভুলিয়ে দিয়েছে লিভারপুল। ঘটনাটা গত সপ্তাহের। লিভারপুল-ভক্ত ডরোথি পরে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারলেন, আসলেই কবজির হাড় ভেঙে গেছে। কিন্তু ৭৭ বছর বয়সী অলরেড-অন্তঃপ্রাণ ভক্তটি ব্যথা তুচ্ছ করেই খেলা দেখেছেন। তাঁর স্বামী জিমও লিভারপুলের ভক্ত। ডরোথি আট বছর ধরে লিভারপুলের কোনো ম্যাচ বাদ দেননি। আর ৮৬ বছর বয়সী জিম? ৭০ বছর ধরে! লিভারপুলইকো।