ভক্ত বটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের মধ্যে হঠাৎ খেপা দর্শক ঢুকে পড়ার দৃশ্য নতুন নয়। কিন্তু শুধু প্রিয় খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার জন্য কেউ এত বড় ঝুঁকি নেয়! প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে পরশু রাতে মুখোমুখি হয়েছিল এসি মিলান ও অলিম্পিয়াকস। ম্যাচের শেষ দিকে বিজ্ঞাপন বোর্ড পেরিয়ে আচমকা ঢুকে পড়লেন এক মিলান-ভক্ত। ঢুকেই একছুটে মিলান স্ট্রাইকার স্টেফান এল শারাউয়ির কাছে। এর মধ্যে আবার পা হড়কে পড়েও গিয়েছিলেন। উঠে দাঁড়িয়েই শুরু করলেন শারাউয়িকে নিয়ে ছবি তোলা। ঘটনার আকস্মিকতায় খেলাই বন্ধ হয়ে গেল। শারাউয়ি কিন্তু হাসিমুখেই ছবি তুলেছেন ভক্তের সঙ্গে। ছুটে এলেন রেফারি, একে একে মাঠের চারপাশ থেকে নিরাপত্তারক্ষীরাও হাজির। কিন্তু ততক্ষণে একেবারে মনের সাধ মিটিয়ে প্রিয় তারকার সঙ্গে অনেকগুলো ছবি তুলে নিয়েছেন সেই ভক্ত। ইয়াহু স্পোর্টস।