প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় দলের খেলা সুদূর ইংল্যান্ডে। কিন্তু রাশিয়ান ক্লাব ক্রাসনোদারের ১৪ জন সমর্থক পড়ে গেলেন বিপাকে। তাঁদের বিমান টিকিট কাটারই সামর্থ্য নেই। কিন্তু এভারটনের সঙ্গে ইউরোপা লিগের ম্যাচটা না দেখলেই নয়। শেষ পর্যন্ত সড়কপথেই তাঁরা যাত্রা শুরু করলেন। দূরত্বও কম নয়, প্রায় ৪ হাজার কিলোমিটার। ৪৪ ঘণ্টার দীর্ঘ ক্লান্তিকর ভ্রমণ শেষে তাঁরা এসে পৌঁছালেন ইংল্যান্ডে। তবে এভারটনের স্টেডিয়াম গুডিসন পার্কে তাঁদের জন্য বড় একটা চমকই অপেক্ষা করছিল। তাঁদের টিকিট ছিল গ্যালারিতে। তবে এভারটন সবগুলো টিকিট বদলে তাঁদের বসার সুযোগ করে দিয়েছে হসপিটালিটি বক্সে। মার্সিসাইডের এই ক্লাব এমন মহানুভবতা অবশ্য আগেও দেখিয়েছে। এর আগে মালয়েশিয়ান এক ভক্তকেও ক্লাবটি এমনভাবে চমকে দিয়েছিল! ইএসপিএন।