প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিম বাসে উঠবেন নেইমাররা। স্বপ্নের তারকাদের এক নজর দেখার জন্য ঠায় দাঁড়িয়ে ভক্তরা। বাসে ওঠার আগে নেইমার তাই বল নিয়ে একটু কারিকুরি করে দেখালেন। পরে সেটিকে লাথি মেরে পাঠিয়ে দিলেন ভক্তদের দিকে। কিন্তু বিধি বাম, বলটা গিয়ে লাগল এক খুদে ভক্তের গায়ে! খানিকটা ব্যথাও পেল সে। কিন্তু কে জানত, এ ঘটনাটাই শিশুটির সারা জীবনের গর্বের এক স্মৃতি হয়ে থাকবে! নেইমার বাসে উঠেই নিরাপত্তারক্ষীদের দিয়ে ডেকে নিয়েছেন খুদে ভক্তকে। একটু পর সে যখন ব্রাজিলের টিম বাস থেকে বেরিয়ে এল, হাতে একটা ফুটবল। তাতে নেইমারের সইও আছে! কোপা আমেরিকা খেলতে ব্রাজিল এখন আছে চিলিতে। সেখানেই ঘটেছে এ ঘটনা। মিরর।