ভক্তি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি যাওয়া সোনার মেডেল কি আর ফিরে পাওয়া যায়? ব্রাজিলের মতো ফুটবলপ্রেমী দেশে হলে বোধ হয় যায়! ব্রাজিলের নারী ফুটবল দলের খেলোয়াড় তামিরেস ব্রিট্টোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া সোনার মেডেল যে সসম্মানে ফিরিয়ে দিয়েছেন ছিনতাইকারীরা! সাও পাওলোতে এক আত্মীয়ের বাসার সামনে ছিনতাইয়ের শিকার হন প্যান আমেরিকান গেমসে সোনাজয়ী ব্রাজিল নারী ফুটবল দলের খেলোয়াড় তামিরেস ব্রিট্টো। খোয়া যাওয়া হাতব্যাগটিতে ছিল কানাডার টরন্টোয় জেতা সোনার মেডেলটাও। বিরক্ত ব্রিট্টো কানাডার সঙ্গে তুলনা করে তীব্র সমালোচনা করেন ব্রাজিলের আইনশৃঙ্খলা পরিস্থিতির। তাতে বোধ হয় আঁতে ঘা লাগে চোর বাবাজিদেরও। পরশু ব্রিট্টোর এক প্রতিবেশীর বাড়ির দরজার নিচে মেডেলটা রেখে যায় ছিনতাইকারীরা। হাতব্যাগের অন্য জিনিসপত্র লাপাত্তা হলেও মেডেলটা পেয়েই ভীষণ খুশি ব্রাজিলিয়ান ফুটবলার। এএফপি।