ভক্তের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট্ট জেমস কলিন্স ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়া কিচ্ছু বোঝে না। খাওয়া-ঘুম সবকিছুতেই শুধু ইউনাইটেড আর ইউনাইটেড। রুনি, ফন পার্সিদের চেয়ে অবশ্য তার বেশি প্রিয় আদনান ইয়ানুজাই। ৮ বছর বয়সী কলিন্স তাই মায়ের কাছে আবদার করে বসল, তাকে একটা ইয়ানুজাইয়ের নাম লেখা জার্সি কিনে দিতে হবে। ছেলের আবদার বলে কথা! মা শেরিল ছেলের জন্মদিনের উপহারের টাকা বাঁচিয়ে ৯৩ পাউন্ড দিয়ে কিনে দিলেন ইয়ানুজাইয়ের জার্সি। এরপরই বাধল গোল। অর্ডার দেওয়ার সময় ইয়ানুজাইয়ের জার্সি নম্বর ছিল ৪৫। কিন্তু এর মধ্যে বদলে হয়েছে ১১। এখন কলিন্স নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছে, কিছুতেই সে ওই জার্সি পরবে না। শেরিল ইউনাইটেড কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। খুদে ভক্তের জন্য কি প্রিয় ক্লাব এতটুকু করবে না? মিরর।