ভক্তের দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ক্লাবের একটি মাত্র ম্যাচ দেখতে ৪০০০ মাইল পাড়ি দেওয়া! অ্যাস্টন ভিলার নিবন্ধিত সমর্থক মাইকেল কাপুচেট্টি শিরোনাম হতে পারতেন শুধু এই কারণেই। কিন্তু সংগীতপ্রেমী কানাডিয়ান ভদ্রলোক শুধু প্রথমবারের মতো প্রিয় ক্লাবের খেলা দেখতেই ইংল্যান্ডে যাচ্ছেন না, কিছু দাতব্য কাজও করতে যাচ্ছেন। ১৪ আগস্ট অ্যাস্টন ভিলা-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ দেখার পর ভিলার দুস্থ খুদে সমর্থকদের চারটি মৌসুমি টিকিট কিনে দেবেন। কাপুচেট্টির ভিলার সমর্থক হওয়াটাই বিস্ময়কর। একসময় তিনি ছিলেন শ্বশুরবাড়ির ক্লাব বার্সেলোনার সমর্থক। কিন্তু স্পেনের আঞ্চলিক রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে বার্সার প্রতি সমর্থন তুলে নেন। ‘আমি একটি ইংলিশ ক্লাবের সমর্থক হতে চাই’—দুই বছর আগে অনলাইনে রীতিমতো বিজ্ঞাপনই দিয়েছিলেন কাপুচেট্টি। এরপর ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা সদস্য করে নেয় এই কানাডিয়ানকে। প্রতিদানে সেবার ক্লাবের দুস্থ শিশুদের দুটি মৌসুমি টিকিট কিনে দিয়েছিলেন সংগীতপ্রেমী কাপুচেট্টি। বার্মিংহাম মেইল।