ভবঘুরে তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবঘুরে তিনি!
ভবঘুরে তিনি!
ভবঘুরে তিনি!
ভবঘুরে তিনি!

মাদ্রিদের চত্বরে বল নিয়ে কারিকুরি করছেন শ্মশ্রুমণ্ডিত উষ্কখুষ্ক চেহারার এক লোক। পথচারীদের সঙ্গে কখনো দু-একটা কথা বলছেন, কারও কারও সঙ্গে ছবিও তুলেছেন। তা এমন কত বাস্তুহারা ফুটবলারেরই তো ইউরোপের রাস্তায় বল নিয়ে কারিকুরি করে খাওয়া-পরা হয়ে যায়। তবে প্লাজা দে সালাওয়ে সেদিন যাঁরা ছিলেন, ওই ‘ভবঘুরে’ লোকটার আসল পরিচয় ঘুণাক্ষরেও তাঁদের কল্পনাতে আসেনি।
তবে খুব ভালো করে খেয়াল করলে হয়তো তাঁদের চোখে পড়ত, দাড়ি-গোঁফের আড়ালে লুকিয়ে থাকা হাসিটা খুব চেনা। শেষ পর্যন্ত একটা শিশুই সেই চমকের প্রথম সাক্ষী হলো। নকল দাড়ি-পরচুলা খুলতেই দেখা গেল, আরে! এ যে ক্রিস্টিয়ানো রোনালদো! ঘটনাটা মাস ছয়েক আগের, তবে পরশু এই ঘটনার পুরো ভিডিওটা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন রোনালদো। যে বলটা নিয়ে শিশুটির সঙ্গে খেলেছিলেন, পরে তাকে সেটি উপহারও দিয়েছেন।
রোনালদো পুরোটা সময় দুর্দান্ত অভিনয় করেছেন, এমনকি দুষ্টুমি করে এক মেয়ের কাছে ফোন নম্বরও চেয়েছিলেন। সেই মেয়ে অনুরোধ রাখেনি, ভিডিওটা দেখে থাকলে নিশ্চয়ই হাত কামড়াতে বাকি রেখেছে! সিআর-সেভেন অবশ্য খেয়ালের বশে এসব করেননি, একটা হেডফোনের প্রচারণার জন্যই এত কাণ্ড! মিরর, টেলিগ্রাফ, মার্কা।