ভরসা সানচেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেন ওয়েঙ্গার একটু দুশ্চিন্তাতেই ছিলেন। বেসিকতাসের সঙ্গে আগের লেগে গোলশূন্য ড্র করে এসেছিল আর্সেনাল, ঘরের মাঠে তাই না জিততে পারলেই চ্যাম্পিয়নস লিগের দুয়ার বন্ধ হয়ে যেতে পারত। শেষ পর্যন্ত যাঁর দিকে বড় আশায় তাকিয়ে ছিলেন, সেই অ্যালেক্স সানচেজই হয়েছেন উদ্ধারকর্তা। চিলিয়ান এই ফরোয়ার্ডের ৪৫ মিনিটে করা একমাত্র গোলেই টানা ১৭ বছর চ্যাম্পিয়নস লিগ খেলছে আর্সেনাল। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-১ গোলে হেরে শেষ হয়ে গেছে নাপোলির চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন। এএফপি।