ভাইডেনফেলারের উপলব্ধি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিভার কান পারেননি, এবার পারলেন না ম্যানুয়েল নয়্যারও। খুব কাছাকাছি গিয়েও ব্যালন ডি’অর জেতা হলো না দুই জার্মান গোলরক্ষকের। অলিভার কান ছিলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী (২০০২), ম্যানুয়েল নয়্যার হয়েছেন বিশ্বকাপের সেরা গোলরক্ষক (২০১৪)। এখন পর্যন্ত ব্যালন ডি’অরজয়ী একমাত্র গোলরক্ষকের নাম তাই লেভ ইয়াসিন। আর কান-নয়্যাররা যেহেতু পারেননি, ভবিষ্যতেও কোনো গোলরক্ষক এ ট্রফি পাবেন বলে মনে করেন না বরুসিয়া ডর্টমুন্ডের জার্মান গোলরক্ষক রোমান ভাইডেনফেলার, ‘অলিভার চেষ্টা করেছিল, এবার ম্যানুয়েলও করল। এদের মতো গোলরক্ষক যেহেতু পায়নি, আমার মনে হয় না আর কোনো গোলরক্ষক কোনো দিন আর এটা জিততে পারবে।’ গোলডটকম।