ভাগ্যকে দুষছেন জিনিয়াক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা জেতার খুব কাছে চলে গিয়েছিল ফ্রান্সও। বদলি হিসেবে নামা ফরাসি স্ট্রাইকার আঁদ্রে-পিয়েরে জিনিয়াকের শটটা পোস্টের ভেতরের দিকে লেগেও ফিরে আসে। ওই গোলটা হয়ে গেলে ম্যাচ আর অতিরিক্ত সময়েই যায় না। জয়ের এত কাছে গিয়েও শেষ পর্যন্ত হারটা বিশাল ধাক্কা হয়ে এসেছে ফ্রান্সের জন্য। সুযোগটা তিনি পেয়েছিলেন বলে আক্ষেপটাও যেন জিনিয়াকেরই বেশি, ‘ওরা অতিরিক্ত সময়ে আমাদের শেষ করে দিল। এটা বেদনাদায়ক, এটা দুঃস্বপ্ন। আসলেই খুব খারাপ লাগছে।’ তবে শেষ পর্যন্ত ব্যাপারটাকে ভাগ্য বলেই মেনে নিচ্ছেন জিনিয়াক, ‘আমরা দুর্ভাগা ছিলাম। এটাই ফুটবল। যা হওয়ার তা হয়ে গেছে। এটাই নিয়তির খেলা।’ এ হারের ধাক্কা সামলে আবারও ঘুরে দাঁড়াতে চান জিনিয়াক, ‘যদিও কাজটা কঠিন, আমাদের ছুটিটা খুব বাজে কাটবে। কিন্তু সামনে আসছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।’ এএফপি।