ভাগ্যেও বিশ্বাস করেন জিজু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যখন খেলোয়াড় ছিলেন, মাঠে জাদু দেখাতেন। এখনো দেখিয়ে চলেছেন মাঠের বাইরে দাঁড়িয়ে। কোচ জিনেদিন জিদান মানেই রিয়াল মাদ্রিদের সাফল্য! পরিসংখ্যানই বলে এ কথা। বার্নাব্যুর দলটির কোচ হওয়ার পর চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। জিতেছেন উয়েফা সুপার কাপ। ফিফা ক্লাব বিশ্বকাপও। অথচ কী দুর্দিনেই না দায়িত্ব নিয়েছিলেন দলটির। প্রত্যাশিত ফল আসছিল না বলেই নিয়োগের এক বছর না পেরোতেই বরখাস্ত করা হয়েছিল রাফায়েল বেনিতেজকে। ডাগ-আউটে আসেন জিজু। তারপর কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল রিয়াল!

এই এক বছরে তিনটি বড় ট্রফির পেছনে কি শুধুই কোচের কারিশমা? ভাগ্য বলে কিছু নেই? নিজের সৌভাগ্যেরও অবদান আছে বলে মনে করেন রিয়াল মাদ্রিদের কোচ, ‘আমি কতটা ভাগ্যবান, সব সময়ই সেটা মাথায় রাখি। এমনকি খারাপ সময়েও সেটা মনে রাখি। এ কারণেই সব সময় আমি ইতিবাচক থাকি, যদিও আমাকে দেখলে উল্টোটাই মনে হয়।’ মার্কা।