ভাবিয়া করিয়ো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবকিছুর একটা সঠিক সময় আছে। একটু গড়বড় হয়ে গেলেই ঝামেলা হয়ে যেতে পারে। ইংলিশ লিগের ক্লাব কিউপিআরের ম্যাট ফিলিপস ব্যাপারটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কদিন আগেই নতুন একটা পোরশে গাড়ি কিনেছেন। ১ লাখ পাউন্ড দামের গাড়িটির সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করেছেন টুইটার-ইনস্টাগ্রামে। ঘটনাচক্রে দুই দিন পরই কিউপিআরের ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটির সঙ্গে। সেটিতে ৬-০ গোলে হেরে নিশ্চিত হয়ে গেছে কিউপিআর এই মৌসুমে অবনমিত হয়ে যাচ্ছে। ভক্তরা তাই বেজায় খেপেছেন এই উইঙ্গারের ওপর। টুইটারে রীতিমতো ধুয়েই দিয়েছেন তাঁকে। একজন লিখেছেন, ‘এই ফুটবলারদের কখনো শিক্ষা হবে না। মাঠে গিয়ে খেলাটাকে কোনো কাজই মনে করে না তারা।’ আরেকজন লিখেছেন, ‘সমর্থকেরা মাঠে এসে দলের জয় দেখতে চায়, খেলোয়াড়দের গাড়ি নয়।’ মেইল অনলাইন।