ভারতই চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরো প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো খেলেছে পাকিস্তান। পা হড়কাল অবশেষে ফাইনালে, আর হড়কাল তা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেই। দৃষ্টিপ্রতিবন্ধীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক ভারত। টুর্নামেন্টজুড়ে রানের বন্যা বইয়ে দেওয়া পাকিস্তান ফাইনালে ৮ উইকেটে করেছিল ১৯৭ রান। জবাবে মাত্র ১ উইকেট খুইয়ে ১৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক দল। জয়ী দলের ওপেনার প্রকাশ জয়ারামাইয়া অপরাজিত ছিলেন ৯৯ রানে।