ভারতের বিপক্ষে ১ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে বাংলাদেশ। ছবি: প্রথম আলো

‘বাংলাদেশ, বাংলাদেশ’—প্রকম্পিত গর্জন। গ্যালারীতে লাল-সবুজ পতাকার দোল খেয়ে যাওয়া। বাংলাদেশের ফুটবলে এ তো ভুলে যাওয়া দৃশ্য। মেয়েদের অনুর্ধ্ব-১৫ সাফ ফুটবল উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিরে এল এমন দৃশ্য। দর্শকদের সমর্থনের জবাবটা ভালোই দিল বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন শামসুন্নাহার। 

৪১ মিনিটে কাংখিত গোলটি পায় বাংলাদেশ। বাঁ প্রান্ত দিয়ে শামসুন্নাহারই প্রথমে বল নিয়ে ঢুকেছিল। পরে গোলমুখের জটলা থেকে আনুচিং মারমা শট নিলে গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে । ফিরতি বলে আলতো ভলিতে জালে জড়ায় শামসুন্নাহার।
গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।