ভারতের সঙ্গে মেয়েদের ড্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভারত। কিন্তু কাল এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে সেই ভারতই আটকে গেল। নেপালের দশরথ স্টেডিয়ামে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ২০ মিনিটে মার্জিয়ার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশই। ভারতের অধিনায়ক সোনিয়া ২৫ মিনিটে করে ফেলে ১-১। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ভারত সেমিফাইনালে উঠে গেছে। আজ ভুটানের সঙ্গে ড্র করলে বাংলাদেশও পাবে সেমির টিকিট।