ভারম্যালেনকে নিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টমাস ভারম্যালেনকে পাওয়ার জন্য সক্রিয় বার্সেলোনা। আর্সেনালের এই ডিফেন্ডারকে পেতে কাতালান ক্লাবটি ১ কোটি পাউন্ড খরচ করতেও প্রস্তুত। তবে চাইলেই ভারম্যালেনকে পাচ্ছে না তারা। কারণ বেলজিয়ামের এই ফুটবলারকে পেতে মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। স্কাই স্পোর্টসের তথ্য, নতুন ঠিকানা হিসেবে ভারম্যালেনের পছন্দ নাকি ওল্ড ট্রাফোর্ড। তাঁকে পাওয়ার জন্য বার্সেলোনার চেয়েও বেশি টাকা খরচ করতে প্রস্তুত ফন গালের অধীনে সাফল্যপ্রত্যাশী ইউনাইটেড। ফক্স স্পোর্টস।