ভার্ডি থাকছেন লেস্টারেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগে ক্লাবের প্রথম শিরোপার রূপকথার আনন্দের মধ্যেই লেস্টার সিটিকে ঘিরে ধরেছে শঙ্কা। দলের সেরা তারকাদের নিয়ে যে শুরু হয়ে গেছে ইউরোপের ক্লাবগুলোর টানাটানি। লেস্টার কোচ ক্লদিও রানিয়েরিও শিরোপা জেতার পরই খেলোয়াড়দের কাছে একরকম আবেদনই করেছেন, ক্লাবের ও ব্যক্তিগত উন্নতি ধরে রাখতে অন্তত আরও একটি মৌসুমে যেন তাঁরা থেকে যান। লেস্টারের জন্য খুশির ব্যাপার, রানিয়েরির কথা রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেমি ভার্ডি। এই মৌসুমে লিগে ২৪ গোল করা ইংলিশ স্ট্রাইকার জানিয়ে দিয়েছেন, তিনি লেস্টারে খুশি এবং এই ক্লাবের জার্সিতেই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের স্বাদ নিতে চান। এএফপি।