প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগে সর্বশেষ ৮ ম্যাচে গোল মাত্র ১টি। কিন্তু তাতে জেমি ভার্ডির হতাশ হওয়ার তো কিছু নেই! গোল না পেলেও লেস্টার সিটির স্ট্রাইকার খারাপ খেলছেন, সেটি বলা যাবে না। তার চেয়েও বড় কথা, বেশ ভালোভাবে লিগের শীর্ষস্থানে ‘তাঁবু গেড়ে’ বসেছে লেস্টার। সব মিলিয়ে বেশ নির্ভারই আছেন ভার্ডি। আজ সান্ডারল্যান্ডের সঙ্গে ম্যাচ, তার আগে পরশু বান্ধবী রেবেখ নিকোলসনকে নিয়ে ঘুরেও এলেন লন্ডনের ব্রিটিশ এশিয়ান অ্যাওয়ার্ড ২০১৬ অনুষ্ঠানে। ডেইলি মেইল অনলাইন।