ভালকের বর্ধিত শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ফিফা মহাসচিব জেরোম ভালকের নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৪৫ দিন বাড়ছে। ফিফার নৈতিকতা কমিটি গতকাল ভালকের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনায় বসেছিল। তদন্ত কর্মকর্তাদের অনুরোধেই দুর্নীতির অভিযোগগুলো আরও ভালোভাবে পরীক্ষা করার জন্য সময়টা বাড়িয়ে নেওয়া হয়েছে। নৈতিকতা কমিটির প্রস্তাব গৃহীত হলে ভালকে নয় বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। সঙ্গে জরিমানা হতে পারে ১ লাখ সুইস ফ্রাঁ। নৈতিকতা কমিটি ব্রাজিল বিশ্বকাপে কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগে ভালকের বিচার করছে। এ ছাড়া জ্যাক ওয়ার্নারকে ১ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ আছে ভালকের বিরুদ্ধে। সেই অভিযোগে ফিফার কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। এএফপি।