ভালো আছেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূত্রাশয়ের সংক্রমণে চার দিন সাও পাওলোর হাসপাতালে ভর্তি পেলে। পরশু অবস্থার অবনতি হলে ৭৪ বছর বয়সী ফুটবলসম্রাটকে নিয়ে যাওয়া হয় বিশেষ পরিচর্যাকেন্দ্রে। আর এতেই চারদিকে রটে যায় গুজব, ব্রাজিল কিংবদন্তির কিছু হলো না তো! তবে সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে, ভক্ত-সমর্থক-ফুটবলানুরাগীদের আশ্বস্ত করে কাল নিজেই পেলে তাঁর ফেসবুক পেজ ও টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি আপনাদের জানাতে চাই, আমি ভালো আছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আমি ধন্য। গুরুতর কিছু না ঘটায় ঈশ্বরকে ধন্যবাদ।’ পেলের এজেন্ট বলেছেন, আরও আট দিন তাঁকে হাসপাতালে থাকতে হতে পারে।
পেলে ব্যাখ্যা করেছেন তাঁকে বিশেষ পরিচর্যাকেন্দ্রে নিয়ে যাওয়ার কারণও, ‘গোপনীয়তা রক্ষার্থেই আমাকে বিশেষ কক্ষে স্থানান্তর করা হয়। অনেকে আমাকে দেখতে আসছেন, এতে আমি মুগ্ধ। তবে আমার নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রয়োজন।’ দ্রুতই সুস্থ হয়ে ফিরবেন পেলে, এই প্রত্যাশা সবারই। এএফপি।